Sunday, May 17, 2026

চিকিৎসায় অবহেলা, উডল্যান্ডস হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা

Date:

Share post:

অবহেলায় মৃত্যু। যার জেরে কলকাতার উডল্যান্ডস হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা করল স্টেট রেগুলেটরি কমিশন। মা হারা তিনি শিশুর নামে এই টাকা ফিক্সড করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের তরফে।

গত জুলাই মাসে অস্ত্রোপচার করে সন্তান জন্ম দেওয়ার পর মৃত্যু হয় পৌলমী সান্যালের। এর এক মাসের মাথায় একইভাবে মৌসুমী দাসের মৃত্যু হয়। মৃতের পরিবার হেলথ রেগুলেটরি কমিশনের দ্বারস্থ হয়। দীর্ঘ এক বছর ধরব শুনানি চলে। তথ্য ও সাক্ষ্য দেখা ও শোনার পর কমিশন তার রায়ে স্পষ্ট জানায়, গাফিলিতি ছিল হাসপাতালের। ৭৪ পাতার রায়ে নির্দেশ, মৌসুমী দাসের যমজ সন্তানকে ২.৫০ লক্ষ টাকা করে এবং পৌলমী সান্যালের সন্তানকে ৫লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিট করে দিতে হবে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তারা টাকা তুলতে পারবে। ব্যাঙ্কের সমস্ত নথি পৌলমীর স্বামী জয়ন্ত ও মৌসুমীর স্বামী সুশোভনকে জমা দিতে বলা হয়েছে। বিচার পাওয়ার পর কিছুটা হলেও খুশি দুই পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশ মেনে নেবে না আদালতে যাবে, তা এখনও জানা যায়নি।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...