Thursday, May 14, 2026

নিজের পরিচালিত ব্যাঙ্ক থেকে বেআইনিভাবে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন হেমতাবাদের প্রয়াত বিধায়ক!

Date:

Share post:

হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারণ নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখনই ধৃত নিলয় সিংহকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য । জেরায় জানা গিয়েছে, নিজের পরিচালিত ব্যাঙ্ক থেকেই বেলাগামভাবে ঋণ নিয়েছিলেন প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। এমনকি ঋণ পেতে সাহায্যও করেছিলেন আত্মহত্যার ঘটনায় ধৃত নিলয় সিংহকে। এই ঋণের পরিমাণও নেহাত কম নয় । পুরোটাই আজও অনাদায়ী। তাই প্রশ্ন উঠেছে, এই ঋণ পরিশোধ করতে না পারার মানসিক চাপেই কী আত্মঘাতী হন বিধায়ক?
তার মৃত্যুর তদন্তে নেমে সিআইডি অফিসারেরা মঙ্গলবার রাত পর্যন্ত মোহিনীগঞ্জ হাটের কৃষি সমবায় ব্যাঙ্কের বেশ কয়েকজন কর্মীকে জেরা করেন।
জানা গিয়েছে, বিধায়ক নিজের নামে ৫টি অ্যাকাউন্ট খুলে ঋণ নিয়েছেন বেলাগামভাবে। ৭ জুলাই পর্যন্ত সুদ–‌সহ দেবেনবাবুর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৫ লক্ষ ৩০ হাজার ৮২৭ টাকা। ধৃত নিলয় সিংহের ঋণের পরিমাণ ৮ লক্ষেরও বেশি। বড়বার–বালিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোহিনীগঞ্জের মিনি সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ার শিবু মাহাতো জানিয়েছেন, বিধায়কের সুপারিশের সূত্রেই ঋণ দেওয়া হয়েছিল নিলয় সিংহকে। বিধায়কের শার্টের পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের সূত্র ধরে নিলয় সিংহকে গ্রেফতার করে সিআইডি । ওই নোটে মামুদ আলির নামও ছিল। বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় এই দুজনের নামেই পুলিশের অভিযোগ দায়ের করেছেন ।
রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতের সহকারী সরকারি আইনজীবী পিন্টু ঘোষ জানিয়েছেন, চাঁদিমার অভিযোগের ভিত্তিতে ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে ধৃত নিলয়ের বিরুদ্ধে। আদালত তাকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার ব্যাঙ্কের হিসাবের খাতা নিয়ে ক্যাশিয়ারকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তর দিনাজপুরের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো–‌অপারেটিভ সোসাইটিজ। সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে বিধায়কের মৃত্যু রহস্যের জট দ্রুত খোলা যাবে এবং আসল সত্য প্রকাশ্যে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...