Saturday, June 27, 2026

রাজস্থানে নাটক, বিজেপির ঘোড়া কেনাবেচার টেপ প্রকাশ করে এফআইআর, গ্রেফতার

Date:

Share post:

রাজস্থান রাজনীতিতে নয়া মোড়। সরকার ফেলতে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিধায়ক কেনাবেচার অডিও টেপ প্রকাশ করল কংগ্রেস। বিদ্রোহী বিধায়কদের বাগে আনতে কথোপকথনের অডিও টেপ প্রকাশ করেন অশোক গেহলট ও রনদীপ সুরজেওয়ালা।রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া অবশ্য এই অডিও টেপ ভুয়ো বলে জানিয়েছেন। রণদীপের দাবি, এসওজি খতিয়ে দেখুক অডিও টেপ ভুয়ো না আসল। অডিও টেপে রয়েছে বিজেপি নেতা গজেন্দ্র শেখাওয়াতের গলা। রয়েছে আর এক বিজেপি নেতা সঞ্জয় জৈন। সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে সঞ্জয় জৈনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের নেতা গজেন্দ্র শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাইলট ঘনিষ্ঠ দুই বিধায়ক যাদের নিয়ে কথা হয়, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। অশোক গেহলট পরিষ্কার ভাষায় জানিয়েছেন রাজস্থানের সরকার তৈরি করার পর থেকেই রাজেশ পাইলট এই সরকার ফেলার চেষ্টা করছিলেন। এই অডিওটি প্রমাণ করে দিচ্ছে আমার কথা ভুল নয়। কংগ্রেস ইতিমধ্যে আদালতে গিয়েছে। তাদের দাবি, শচীন পাইলট এবং ১৮জন এমএলএর সদস্যপদ খারিজ করতে হবে। আজি তার শুনানি।

Related articles

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...