Saturday, June 27, 2026

স্যানিটাইজারে জিএসটি : মুখ্যমন্ত্রীকে সুজনের চিঠিতে SGST প্রত্যাহারের দাবি

Date:

Share post:

স্যানিটাইজার এর উপর ১৮% জিএসটি চাপানো নিয়ে এবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে অভিযোগ করেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত জনবিরোধী। কিন্তু কেন্দ্রের দাবি জিএসটি কাউন্সিলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে জিএসটি কাউন্সিলের অন্যতম সদস্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সুজনের বক্তব্য, রাজ্যের অর্থমন্ত্রীর অনুমতি ব্যতীত এই সিদ্ধান্ত হতে পারে না। সুজন বলেন, বামেদের স্পষ্ট দাবি…

১. স্যানিটাইজার উপর রাজ্যের যে অংশ অর্থাৎ ৯% এসজিএসটি, তা অবিলম্বে রাজ্য প্রত্যাহার করুক
২. স্যানিটাইজার এর উপর ১৮% জিএসটি প্রত্যাহারের জন্য রাজ্য উদ্যোগ নিক
৩. মাস্ক, সাবান এবং স্যানিটাইজার রেশন ব্যবস্থার মাধ্যমে দেওয়া হোক

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...