Saturday, May 23, 2026

ভারতের সমস্ত কর্মী ছাঁটাই করল ইউসি ব্রাউজার ও ক্লাব ফ্যাক্টরি

Date:

Share post:

ভারতে ব্যবসা বন্ধ। তাই এই পরিস্থিতিতে কর্মীদের ছাঁটাই শুরু করল আলিবাবা গ্রুপ হোল্ড লিমিটেড। ভারতে ইতিমধ্যেই ৫৯ টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপরই  আলিবাবা গ্রুপ হোল্ড লিমিটেডের ইউসি ব্রাউজারের কর্মীদের ছাঁটাই করল। প্রসঙ্গত, গতমাসে ইন্দো-চিন সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। শহিদ হন ২০ জন শ্রমিক। এরপর থেকে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে ভারতে। ভারতের বর্তমান সরকার গোপন তথ্য ফাঁস রুখতে আগাম জনপ্রিয় টিকটক সহ একাধিক অ্যাপ বন্ধ করার নির্দেস জারি করে।

যেখানে বলা হয়, অ্যাপ গুলি ভারতের সার্বভৌমত্ব ও সুরক্ষা বজায় রাখতে এই নিষেধাজ্ঞা এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী এই নিষেধাজ্ঞাকে “ডিজিটাল ধর্মঘট” হিসাবে বর্ণনা করেছেন। প্রায় দশ বছর আগে ভারতে প্রবেশ করে ইউসিওয়েব। একটি নিউজ অ্যাপ এবং সংক্ষিপ্ত ভিডিও অ্যাপ্লিকেশন ভিমেট সহ ব্রাউজারটি পরিচালনা করত আলিবাবা। ইউসিওয়েব গতিশীল ও ছোট সাইজের ব্রাউজার ছিল এটি। কর্মচারীদের ১৫ ই জুলাইয়ের একটি চিঠিতে জানান হয়, তারা চাকরি হারাতে চলেছেন।
সংস্থা চিঠিতে জানিয়েছে, “ইউসিওয়েব এবং ভিমেটের উপর ভারত সরকারের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নিতে হল,” ইউসিউইব এক বিবৃতিতে বলেছে, সরকারি আদেশের সম্মতি জানিয়েছে সংস্থা এবং পরিষেবাগুলি বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে ক্লাব ফ্যাক্টরি (সিএফ) নামের জনপ্রিয় ই-কমার্স পরিষেবা নিষিদ্ধ হওয়ার পর ভারতীয় বিক্রেতাদের চিঠি জানিয়েছে, চুক্তিগত বাধ্যবাধকতা থেকে মুক্ত করে করছে। ৩০,০০০ বিক্রেতার কাছে স্থগিত রাখার চিঠি পৌঁছে গিয়েছে।

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...