Friday, May 15, 2026

ভিক্ষে করতেন, জানতেন না লাখ টাকার মালিক তিনি!

Date:

Share post:

তিনি কোনওদিন স্বপ্নেও ভাবেননি লাখ টাকার মালিক হবেন।
কয়েকদিন আগেও ভাঙাচোরা বাড়িতে বৃষ্টির জল ঢুকে ভেসে যেত। ঘর পরিষ্কার করে জমানো টাকা রোদে শুকাতে দিয়ে অবাক হয়ে যান তিনি। ঘটনাস্থল কেরালার কোট্টায়াম।
জানা গিয়েছে, ২৫ বছর ধরে ভিক্ষে করে ওই বৃদ্ধা যা টাকা পেয়েছেন তা সবই এক পোটলায় রেখেছিলেন । রোদে শুকাতে দিলে পুলিশ সে টাকা গুনে ব্যাঙ্কে তার নামে অ্যাকাউন্ট খুলে জমা দিয়ে দেয়। দেখা যায় ওই পোটলায় নিষিদ্ধ হয়ে যাওয়া নোটও ছিল। প্রায় ৩২ হাজার টাকার মতো অচল নোট পাওয়া যায়। বাকি ১ লাখ ১০ হাজার সচল টাকা পাওয়া যায়। না খেয়ে ২৫ বছর ধরে এই টাকা সঞ্চয় করেছেন ওই বৃদ্ধা। নিজেও জানতেন না কত টাকা জমেছে! গ্রামবাসীদের কাছে রীতিমতো তিনি এখন আকর্ষণের কেন্দ্রে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...