Sunday, May 17, 2026

আজ ফেসবুক লাইভে সাংসদ অভিষেক, ‘বাংলার যুবশক্তি’-র কর্মসূচি ঘোষণা হতে পারে

Date:

Share post:

আজ, শনিবার, বেলা ১১টায় নিশ্চিত ভাবেই সবার নজর থাকবে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ফেসবুক-লাইভের দিকেই৷

একুশে জুলাইয়ের ২দিন আগে আজ ফেসবুক লাইভে এসে বিশেষ বার্তা দিতে চলেছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়৷
গত জুন মাসে ‘বাংলার যুবশক্তি’ নামে যে উদ্যোগ শুরু হয়েছে, আজ, সেই উদ্যোগের প্রথম কর্মসূচিও ঘোষণা করতে পারেন অভিষেক৷ এ পর্যন্ত প্রায় ৫ লক্ষ যুবক-যুবতী এই উদ্যোগে সামিল হয়েছেন বলে দাবি করেছে তৃণমূল যুব কংগ্রেস ৷ আজ তাদের জন্য প্রথম ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে৷

রাজনীতির চেনা ছকের বাইরে গিয়ে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের এই উদ্যোগ রাজ্যের তরুণ প্রজন্মের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও নিবিড় করবে বলেই রাজনৈতিক মহলের ধারনা৷

আজকের লাইভে অভিষেক বন্দোপাধ্যায় একুশে জুলাইয়ের প্রস্তুতি ও ওইদিন দলের কর্মীরা ঠিক কোন দায়িত্ব পালন করবেন, তাও ঘোষণা করতে পারেন৷

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...