Saturday, May 16, 2026

ফের প্রবল বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে , ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। এরমধ্যে আবার ভারী বর্ষণের আশঙ্কা জানাল হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গে হবে বৃষ্টি । রবি ও সোমবার দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর জানিয়েছে, ফের একটানা অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টি হবে আসাম মেঘালয়ে। বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধ্বস আর নিচু এলাকায় প্লাবনের সম্ভাবনা। রবি ও সোমবার দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবারও হিমালয়ের পাদদেশে আসছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা আজমের ডালটনগঞ্জ হয়ে শান্তিনিকেতনেরর উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টায় এই মৌসুমী অক্ষরেখা আরও উপরে উঠে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে দক্ষিণা ও দক্ষিণ-পশ্চিমী বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।

শনিবার থেকেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি এবং মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি বাড়বে রবিবার ও সোমবার।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...