Friday, June 12, 2026

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

Date:

Share post:

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার গঠিত হয়েছে। তারপর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক। দুপুর ১টা নাগাদ থানার অফিসার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন। থাকবেন মুখ্য সচিব, ডিজিপি, এডিজি আইনশৃঙ্খলা, এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ। সব জেলার পুলিশকর্তাদেরও ভার্চুয়ালি যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এরপর ডায়মন্ড হারবারে দুপুর তিনটে নাগাদ কর্মীসভাও করবেন শুভেন্দু। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন অনেকে।

শনিবার বিকেলে নন্দীগ্রামে (Nandigram) যাবেন ভূমিপুত্র। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকে জয়লাভ করার পর ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ দিয়েছেন শুভেন্দু। নিয়ম মেনে ছেড়ে দিয়েছেন নন্দীগ্রামের আসনটি। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন দুই বিধানসভা কেন্দ্রের প্রতি দায়িত্বে অবিচল থাকবেন। আজ ডায়মন্ড হারবার থেকে বিকেলের দিকে নন্দীগ্রামে পৌঁছে সন্ধ্যায় সেখানে জনসংযোগ করতে পারেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...