Wednesday, June 10, 2026

কয়েক’শো ফুট লম্বা গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে!

Date:

Share post:

একের পর এক মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে। সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণের পর ফের পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক বিশালাকার। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লন্ডন আই’-এর থেকে দেড় গুণ বড় এই গ্রহাণু। লন্ডন আই-এর উচ্চতা ৪৪৩ ফুট।

এই গ্রহাণুর নাম এসটেরয়েড ২০২০ এন ডি। ২৪ জুলাই পৃথিবীর কাছাকাছি পৌঁছে যাবে। নাসা জানিয়েছে, পৃথিবীর ০.০৩৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মধ্যে পৌঁছে যাবে এই গ্রহাণু। বিজ্ঞানীদের কথায়, মহাকাশে বিভিন্ন গ্রহ তৈরি হওয়ার আগে এরকমই অনেক গ্রহাণু দিয়ে তৈরি হয়েছিল।

এর আগে গত মাসে গ্রহাণু ধেয়ে আসে পৃথিবীর দিকে। ৫ জুন এক্সটেরয়েড ২০২০ কেএন পৃথিবী থেকে ৬১ লক্ষ কিমি দূর থেকে কার্যত ঝড়ের গতিতে বেরিয়ে যায়। এর গতিবেগ ১২.৬৬ কিলোমিটার প্রতি সেকেন্ড ছিল। ৬ জুন অ্যাস্টারয়েড ২০২০ এনএন ৪ পৃথিবীর পাশ দিয়েই বেরিয়ে যায়। এর গতিবেগ ছিল ৪০,১৪০ কিমি প্রতি ঘণ্টায়।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...