Thursday, May 14, 2026

সুখবর : রেল যাত্রীরা এবার পাবেন কেবল কনফার্ম টিকিট!

Date:

Share post:

যাত্রীদের এবার ট্রেনে যাত্রা করার জন্য কোনও ওয়েটিং টিকিটের দরকার পড়বে না ৷

শুক্রবার সাংবাদিক বৈঠকে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ভারতীয় রেল প্যাসেঞ্জার ও ফ্রেট ট্রেন অন ডিমান্ড চালানোয় সক্ষম হয়ে যাবে ৷ অর্থাৎ এবার যাত্রীদের ট্রেনে যাত্রা করার জন্য ওয়েটিং টিকিটের দরকার পড়বে না ৷ যখন চাইবেন তখন সহজেই ট্রেনে যাত্রা করতে পারবেন ৷ বিনোদ কুমার যাদব আরও জানিয়েছেন, আশা করা হচ্ছে ২০২৩ এর মধ্যে উত্তর-পূর্ব রাজ্যের সমস্ত  রাজধানীকে রেলওয়ে নেটওয়ার্কে সঙ্গে যুক্ত করা হয়ে যাবে ৷ ২০২২ ডিসেম্বরের মধ্যে কাটরা থেকে বনিহাল পর্যন্ত অন্তিম স্ট্রেচও সম্পূর্ণ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ৷
সবচেয়ে প্রথমে এই সমস্ত রুটে দেওয়া হবে কনফার্ম টিকিট- রেল যাত্রীদের দিল্লি-মুম্বই রুটে সবচেয়ে আগে কনফার্ম টিকিট মিলবে ৷ এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ৷ এরপর দিল্লি-কলকাতা রুটে ট্রেন টিকিট কনফার্ম হওয়ার অপেক্ষাও আর করতে হবে না ৷

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...