Saturday, February 28, 2026

মাস্ক ছাড়া বাইরে বের হলেই মোটা জরিমানা শহরে

Date:

Share post:

মাস্ক ছাড়া পথে বেরোলেই কড়া ব্যবস্থা নেবে পুলিস৷ একথা জানিয়েছেন নগরপাল অনুজ শর্মা। তিনি বলেছেন, মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই জরিমানা করা হবে। সকলের সাহায্য ছাড়া মহামারির বিরুদ্ধে জেতা কঠিন। ইতিমধ্যেই মাস্ক না পরার জন্য ১৬৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে লালবাজার। লকডাউন বিধি অমান্য ও প্রকাশ্যে থুতু ফেলার অভিযোগে যথাক্রমে ১২৩ এবং ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
মহামারি-প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুটি ট্যাবলোর উদ্বোধন করেন নগরপাল৷ এই গাড়ি দুটি কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরবে। সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের কী কী করা প্রয়োজন, মাস্ক ব্যবহার কতটা জরুরি, তা প্রচার করা হবে। গানের মাধ্যমেও প্রচার চলবে।

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...