Saturday, June 6, 2026

ছত্তিশগড়ের কং মুখ্যমন্ত্রীকে আইনি ব্যবস্থার হুমকি ওমর আবদুল্লার, কিন্তু কেন?

Date:

Share post:

কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লা। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা বাঘেলের তীব্র সমালোচনা করে ওমর বলেছেন, তাঁর ও তাঁর বাবা ফারুক অাবদুল্লার বিরুদ্ধে অসত্য, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের জন্য বাঘেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। ওমর বলেন, এইসব লোকের জন্যই কংগ্রেসের আজ এই হাল!

কিন্তু ছত্তিসগড়ের কংগ্রেসি মুখ্যমন্ত্রী এমন কী বলেছেন যার জন্য আইনি ব্যবস্থার হুমকি দিলেন ওমর? মুখ্যমন্ত্রী বাঘেল এক সর্বভারতীয় দৈনিক কাগজে মন্তব্য করেছেন, শচিন পাইলটের সাম্প্রতিক বিদ্রোহের সঙ্গে ওমর ও তাঁর বাবার জেল থেকে দ্রুত মুক্তির ঘটনা জড়িত কীনা তা জানতে চাই। তা না হলে জম্মু- কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর মেহবুবা মুফতির সঙ্গে ওমর ও তাঁর বাবাকে আটক করা হলেও কী করে তাঁরা অনেক আগে ছাড়া পেয়ে গেলেন? মেহবুবাকে না ছেড়ে এবছরের গোড়ায় আবদুল্লা পরিবারের বাবা-ছেলেকে কোন রহস্যের কারণে মুক্তি দিল মোদি সরকার? এটা কি শচিন পাইলটের সঙ্গে বিজেপির আঁতাতের জের? বাঘেলের কথায়, সবাই জানে, ওমর আবদুল্লার বোন সারা হলেন শচিন পাইলটের স্ত্রী। সেই সূত্রে ওমর শচিনের শ্যালক। ওমরদের দ্রুত মুক্তির বিনিময়েই কি রাজস্থান সরকারে অস্থিরতা তৈরির চক্রান্ত করেছেন শচিন পাইলট?

কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের এই ইঙ্গিতেই বেদম চটেছেন ওমর। বলেছেন, ওঁর কথার জবাব অামি দেব না, দেবেন আমার আইনজীবীরা।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...