Friday, June 26, 2026

সামান্য কমে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ৩৭,১৪৮

Date:

Share post:

গত ২৪ ঘণ্টার তুলনায় সামান্য কম হলেও দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ৩৭ হাজার ১৪৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫৮৭ জন করোনা রোগীর। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১। এবং মৃত্যু হয়েছে মোট ২৮ হাজার ০৮৪ জনের। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ২ হাজার ৫২৯ জন করোনা রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, পাশাপাশি ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৭ জন করোনাজয়ী।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...