Saturday, May 16, 2026

বিজেপির বিশেষ বৈঠক: দিল্লি গেলেন দিলীপ, রাহুল

Date:

Share post:

বুধবার সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একই বিমানে দিল্লি গেলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। যাবার আগে দমদম বিমানবন্দরে দিলীপ ঘোষ জানান, তিন-চার মাস হল রাজ্যের পর্যবেক্ষকরা বাংলায় আসতে পারেননি। সেই কারণেই তাঁদের সঙ্গে বৈঠক করতে এবং রাজ্যের পরিস্থিতি জানাতেই তাঁরা দিল্লি যাচ্ছেন। রাহুল সিনহা জানান, আগামী বিধানসভা নির্বাচনে দলের রূপরেখা বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

মঙ্গলবার, ভার্চুয়াল সভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপির দুই শীর্ষ স্থানীয় নেতার বৈঠক করতে যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...