Friday, April 24, 2026

বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১, ভারী বৃষ্টির সর্তকতা জারি

Date:

Share post:

ফের বিহারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ১১ জনের ৷ ৯ জন গুরুতর আহত হয়েছেন ৷ বিহারের বাঁকা জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের ৷ এর পাশাপাশি বেলহরের চৌরা, শম্ভুগঞ্জের গদিমোহন, গিধোরা ও ভারতশিলা এক জনের মৃত্যুর খবর মিলেছে ৷

জমুই জেলার ৩টি আলাদা পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৷ এর মধ্যে একজন মহিলা ও দু’জন পুরুষ রয়েছেন ৷ আহত হয়েছে দু’জন ৷

উল্লেখ্য , এর আগে রবিবার বাবুডিহ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মা ও ছেলের ৷ পাশাপাশি নালন্দা জেলায়ও ৩ জনের মৃত্য হয়েছে ৷ এদিকে, মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে ৷

Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...