Saturday, May 16, 2026

করোনা চিকিৎসায় খরচ কত? জেনে নিন খুঁটিনাটি

Date:

Share post:

করোনা আক্রান্তের চিকিৎসার খরচ নির্ভর করে রোগীর শরীরে সংক্রমণের মাত্রার উপরে।
ভারতে করোনা আক্রান্ত ৮০% রোগীর চিকিৎসা হয় সরকারি হাসপাতালে।
সরকারি হাসপাতালের হিসেব অনুযায়ী, সাধারণ করোনা আক্রান্তদের ক্ষেত্রে ভেন্টিলেটর-সহ জীবনদায়ী ব্যবস্থা ছাড়া প্রতিদিন খরচ পড়ে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা।

তামিলনাড়ু

নিজেদের রাজ্যে RT-PCR পরীক্ষার টাকা ২৫০০-এ বেঁধে দিয়েছে তামিলনাড়ু সরকার৷ চিফ মিনিস্টার কম্প্রিহেনসিভ হেলথ ইনস্যুরেন্স স্কিমে এই নির্দিষ্ট রেটেই RT-PCR পরীক্ষা হচ্ছ৷
এই প্যাকেজই ব্যবহার করতে হবে বেসরকারি হাসপাতগুলোকেও৷ এরই পাশিপাশি সরকারি হাসপাতাল থেকে রেফার করা নন ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য ২৫ শতাংশ বেড ধার্য করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে৷
সরকারি হাসপাতালে বিনামূল্য চিকিৎসা হচ্ছে৷ অন্যদিকে বেসরকারি হাসপাতালে A1 ও A2 গ্রেড এবং A3 ও A6 গ্রেডে যথাক্রমে চিকিৎসার খরচ হচ্ছে ৭৫০০ টাকা ও ৫০০০ টাকা প্রতিদিন৷ তবে এটা সাধারণ করোনা রোগীর ক্ষেত্রে৷ করোনা রোগীর অবস্থা সঙ্কটজনক হলে সেই খরচ বেড়ে হবে প্রতিদিনের জন্য ১৫০০০ টাকা৷

কর্নাটক

সরকারি নির্দেশ অনুযায়ী করোনা চিকিৎসার জন্য প্রস্তুত প্রাইভেট হাসপাতালের ৫০ শতাংশ বেড রাখতে হবে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীর জন্য৷ এর মধ্যে থাকবে ভেন্টিলেটর যুক্ত HDU ও ICU বেড৷
তবে এই খরচ হাসপাতাল থেকে হাসপাতাল পাল্টাতে পারে৷

মুম্বই

RT-PCR পরীক্ষার জন্য প্রথমে ৪৫০০টাকা ব্যয় করতে হলেও তা পরবর্তী সময়ে কমিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ এখন করোনা টেস্টের জন্য ব্যয় করতে হবে ২৮০০ টাকা৷ তবে বাড়ি থেকে লালারস সংগ্রহ করলে তা ২০০ থেকে ৪০০ টাকা বেড়ে যেতে পারে৷
যদিও বেসরকারি হাসপাতালে দিনে ১০ হাজার টাকা এবং ভিআইপি রুমের জন্য দিনে ১ লক্ষ টাকা ধার্য করা হয়েছে৷

দিল্লি

দিল্লিতে যদিও বেসরকারি হাসপাতালে রেট প্যাকেজের মাধ্যমে বেধে দেওয়া হয়েছে৷

কেরল

কেরল সরকার করোনার জন্য পুরোপুরি বিনামূল্যের চিকিৎসা পরিষেবা দিচ্ছে৷ তবে বেসরকারি ক্ষেত্রে সরকারের দেওয়া প্যাকেজ গ্রহণ করা হয়নি৷ করোনার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি৷

Related articles

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...