Saturday, June 6, 2026

নিন্দনীয়! বোলপুরে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া পরিবার

Date:

Share post:

ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলা-সহ পুরো পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ। ঘটনাটি বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুন্ডতলা গ্রামে। এই বিষয়ে বোলপুর থানায় অভিযোগ করেন ওই মহিলা।

আদিবাসী অধ্যুষিত বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুণ্ডতলা গ্রাম। গত কয়েক মাস ধরে এই গ্রামে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। একের পর এক গরু, ছাগল, হাঁস, মুরগি মারা গিয়েছে। সেই ঘটনায় গুণিনের নিদানে স্থানীয় এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে চড়াও হন গ্রামবাসীরা।
অভিযোগ, গুণিনের নিদানে গ্রামের মোড়ল পটল টুডুর পরামর্শে ওই পরিবারকে গ্রাম থেকে চলে যাওয়ার ফতোয়া দেওয়া হয়। মহিলার তিনছেলে প্রতিবাদ করলে, গ্রামবাসীরা তাঁদের মারধর শুরু করেন বলে অভিযোগ। পরে পুরো পরিবারকে গ্রাম ছাড়া করা হয়।
পরিবারে ১২ জন সদস্য। তার মধ্যে চারজন মহিলা ও চারটি শিশু। মঙ্গলবার, বিকেল থেকেই তাঁরা গ্রাম ছাড়া।
রাতে তৃণমূল কার্যালয়ে আশ্রয় নেয় ওই পরিবার। বুধবার সকালে বোলপুর থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই পরিবারকে গ্রামে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। “

Related articles

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...