Wednesday, June 24, 2026

কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বা সিপিএমের পলিটব্যুরোর ধাঁচে তৃণমূলের স্টিয়ারিং কমিটি

Date:

Share post:

তৃণমূলে নয়া বিপ্লব। একুশের ভোটের আগে ঢেলে সাজানো হলো সংগঠনকে। আর সেই ঢেলে সাজানোর মাঝেই নতুনভাবে উঠে এলো স্টিয়ারিং কমিটি। যে কমিটি নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের এমন এক কমিটি, যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। আগামিদিনে সব বিতর্ক, সঙ্ঘাত, অভিযোগের নিরসন করবে, নেত্রীর ভার লাঘব করবে। সেই সঙ্গে তৈরি হয়েছে ২১জনের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, যারা জেলায় জেলায় সমন্বয় সাধন করবেন।

যে গুরুত্ব দিয়ে এই কমিটি করা হয়েছে তাতে যেন অনেকটা কংগ্রেস ওয়ার্কিং কমিটির ছায়া কিংবা সিপিএমের পলিটব্যুরোর। নবীন আর অভিজ্ঞদের মিলিয়ে এই কমিটি নিশ্চিতভাবে আগামিদিনে সুপ্রিমোর নেতৃত্বাধীন তৃণমূলের প্রকৃত পরিচালন কমিটি। কারা এলেন কমিটিতে? ৭জনের কমিটিতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি (আহ্বায়ক), অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী ও শান্তা ছেত্রী। উত্তরবঙ্গের প্রতিনিধি একমাত্র গৌতম দেব। বাকি সকলেই দক্ষিণবঙ্গের।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...