Saturday, May 16, 2026

অসমে একাধিক নদীর জলস্তর বাড়ছে, বন্যায় মৃত বেড়ে ১১৫

Date:

Share post:

দিন দিন খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বাড়ছে একাধিক নদীর জলস্তর। বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১১৫ জনের। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান চলে গিয়েছে জলের তলায়। বন্যপ্রাণীদের অবস্থা খুব খারাপ। জলে ডুবে মৃত্যু হয়েছে বহু গণ্ডারের।

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা, ডিব্রুগড়, কোকরাঝাড়, বনগাইগাওঁ, তিনসুকিয়া সহ আরও কয়েকটি জেলা ।

টানা বৃষ্টির জেরে ব্রহ্মপুত্রের জলস্তর বাড়ছে । জলমগ্ন ২,৫২৫টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর চাষের জমি । বন্যার মারাত্মক প্রভাব পড়েছে কাজ়িরাঙা জাতীয় উদ্যানেও । মৃত্যু হয়েছে ১২০টি পশুর । বন দফতরের উদ্যোগে উদ্ধার করা হয়েছে ১৪৭টি পশুকে ।
রাজ্যজুড়ে তৈরি হয়েছে ৩৯১টি শিবির । বহু মানুষ এই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন ।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...