Saturday, May 23, 2026

দিল্লি যাচ্ছেন না, বিজেপির ভার্চুয়াল বৈঠকে থাকা নিয়েও শোভন দ্বিধায়, কেন?

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি দিল্লির বৈঠকে থাকছেন? সময় যত এগোচ্ছে, ততই এ নিয়ে প্রশ্ন চিহ্ন বড় হচ্ছে।

বিজেপিতে যোগ দেওয়ার প্রায় এক বছর পর শোভনের দিল্লির বৈঠকে যাওয়ার সম্ভাবনা জেগেছিল। মনে করা হচ্ছিল ফের সক্রিয় হবেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দিল্লি আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। বিধানসভা ভোটের সঙ্গে পুর ভোটের প্রস্তুতিও সেরে ফেলতে চাইছে বিজেপি। আর এক্ষেত্রে শোভনের দীর্ঘ তিন দশকের বেশি পুর-অভিজ্ঞতা যে কাজে লাগাতে চায় বিজেপি, সেটাও পরিষ্কার হয়ে যায়। কথা ছিল ২৬জুলাই শোভন দিল্লি গিয়ে বৈঠকে যোগ দেবেন। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে শোভন দিল্লি যাওয়ার পরিকল্পনা বাতিল করে ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে চান। রাজিও হয়ে যান বিজেপি নেতৃত্ব। কিন্তু এরমাঝে দিল্লিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে যার পর নাই অসম্মানিত এবং অসন্তুষ্ট শোভন-বৈশাখী। বৃহস্পতিবার দিলীপ দিল্লিতে বলেন, ‘শোভনবাবুকে ডাকা হয়েছে কিনা জানি না। দলের যে বৈঠক চলছে, তাতে তিনি এলিজিবল নন। এখন তিনি দায়িত্ব নিয়ে এবং সক্রিয়ভাবে কাজ করতে চাইলে তো ভালই হবে। এই কথার মধ্যে কোথাও একটা তাচ্ছিল্যের সুর ধরা পড়েছে। সাড়ে তিন দশকের পোড় খাওয়া রাজনীতিবিদ শোভন তাই ভার্চুয়াল বৈঠকেও যোগ দেওয়ার ব্যাপারে মনস্থির করেননি। ‘না’-এর দিকেই হেলে রয়েছেন। এর মাঝে দিল্লি থেকে কোনও অতিসক্রিয়তা তৈরি না হলে শোভন সম্ভবত নিজেকে বিজেপি থেকে সরিয়েই রাখছেন, যেভাবে শেষ এক বছর রেখেছিলেন।

Related articles

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...