Sunday, June 28, 2026

মহামারি আবহে চাকরিপ্রার্থীদের পাশে রাজ্য সরকার

Date:

Share post:

দেশজুড়ে মহামারির দাপট অব্যাহত। বিভিন্ন সংস্থা কর্মী ছাঁটাই থেকে বেতন হ্রাস করার কাজে নেমেছে। এমনকী কেন্দ্রীয় সরকার কর্মীর সংকোচনের পথে নেমেছে। এই অবস্থায় চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ জানাল পিএসসি।

আগামী ২৭ সেপ্টেম্বর হবে ২০১৯ সালের ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা। তবে চূড়ান্ত তারিখ, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে।পিএসসি ক্লার্কশিপের প্রাথমিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ৩ হাজার শূন্যপদে নিয়োগ হবে। পিএসসি সূত্রে খবর বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেই শূন্যপদ বাড়ানো হবে। চলতি বছর ২৫ জানুয়ারি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা হয়েছিল। শুক্রবার প্রকাশিত হয়েছে পার্ট ওয়ান পরীক্ষার ফলাফল। সব মিলিয়ে ৬৫ হাজার চাকরিপ্রার্থী পাশ করেছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন বলেন, “এই কঠিন পরিস্থিতিতেও চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো দেখাচ্ছে সরকার।”

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...