Saturday, March 14, 2026

বাবার চক্রান্ত! মেয়ের বিয়ে রুখতে এই ফন্দি

Date:

Share post:

পাত্র-পাত্রী দুজনেই প্রাপ্ত বয়স্ক। নিজেদের পছন্দেই বিয়ে করতে চান। কিন্তু সেই বিয়েতে নারাজ পাত্রীর বাবা। তাই করোনাকে হাতিয়ার করে বিয়ে রুখলেন তিনি। ঘটনা মধ্যপ্রদেশের ধান্দওয়া প্রদেশের।

গত সোমবার বছর ১৯ এর এক তরুণী তাঁর প্রেমিক এবং বন্ধুদের নিয়ে হাজির হন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। ম্যারেজ রেজিস্ট্রার বীরেন্দ্র বর্মার কাছে যাবতীয় নথি জমা দেন যুগল। হঠাৎই পাল্টে যায় ছবি। ওই অফিসে হাজির হন পাত্রীর বাবা। তিনি জানান তাঁর মেয়ে ভাইরাসে আক্রান্ত। এই কথা শোনার পর তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই তরুণীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বীরেন্দ্র বর্মা জানান, “ওঁরা বিয়ে করবে বলে আমার কাছে এসেছিলেন। দুজনেই প্রাপ্তবয়স্ক। কিন্তু মেয়েটির পরিবারের আচরণ দেখে মনে হলো তাঁরা এই বিয়ের সমর্থন করছে না। তাই ওই তরুণীকে আক্রান্ত প্রমাণ করার চেষ্টা করা হলো। পরিবারের পক্ষ থেকে এই দাবি করার পর আমারও কিছু করার ছিল না তাই বাড়ি চলে যেতে বলি।”

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...