Wednesday, June 24, 2026

সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার? রাজস্থান ইস্যুতে দ্বিধাবিভক্ত কংগ্রেস

Date:

Share post:

রাজস্থান সংকট নিয়ে হাইকোর্টে মামলা চলাকালীন তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে মতভেদ ছিল কংগ্রেসের আইনজীবীদের মধ্যেই। স্পিকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কপিল সিব্বল। কিন্তু তাতে আপত্তি ছিল অভিষেক মনু সিংভির। হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে না চাওয়ায় মুখ পুড়েছে কংগ্রেসের। অন্যদিকে রাজস্থান হাইকোর্টের নির্দেশ স্বস্তি দিয়েছে বিক্ষুব্ধ শচিন পাইলট শিবিরকে। ফলে এখন আইনি লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে কংগ্রেসের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। দলীয় সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করতে পারেন রাজস্থানের স্পিকার সিপি যোশী।

বস্তুত, সাংবাধানিক না রাজনৈতিক কোন পথে রাজস্থান সংকটে এগনো হবে, এই টানাপোড়েনে দ্বিধাবিভক্ত প্রদেশ কংগ্রেস। দলের এক পক্ষ চাইছে, সুপ্রিম কোর্ট থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে রাজনৈতিকভাবে সংকটের মোকাবিলা করুক কংগ্রেস। অন্য একটি অংশের দাবি, আদালতেই নিষ্পত্তি হোক রাজস্থান সংকটের। এরই মধ্যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরোধী শিবিরকে বড়সড় স্বস্তি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। এখনই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলে বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছে হাইকোর্ট। অন্যদিকে হাইকোর্টকে আইনসভার অভ্যন্তরীণ বিষয় থেকে বাইরে রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন খোদ অধ্যক্ষ সিপি যোশী। সোমবার শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা। অন্যদিকে বিধানসভার অধিবেশন ডেকে সরকারের শক্তি প্রদর্শন করতে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যদিও রাজ্যপাল কলরাজ মিশ্র এখনই বিধানসভার অধিবেশন ডাকতে রাজি নন। এই পরিস্থিতিতে কংগ্রেস শিবিরের অধিকাংশের দাবি, সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নিয়ে রাজস্থানে নির্বাচিত সরকার ফেলার চক্রান্ত হচ্ছে বলে রাজনৈতিক প্রচার শুরু করুক কংগ্রেস।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...