Tuesday, April 21, 2026

অত্যন্ত সঙ্কটজনক করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক, রয়েছেন ভেন্টিলেশনে

Date:

Share post:

মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল বিধায়ক সমরেশ দাস।

কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব মেদিনীপুরের এগরার বিধায়ক। সূত্রের খবর, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সম্প্রতি, এগরার তৃণমূল বিধায়ক বছর সত্তরের সমরেশ দাসের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। বার্ধক্যজনিত কারণে তাঁর নানা ধরণের শারীরিক সমস্যা আগে থেকেই ছিল। তাই ঝুঁকি না নিয়ে সমরেশবাবুকে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৃণমূল বিধায়ককে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, কো-মরবিডিটির কারণে করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। আর সেটাই কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কাছে।

বিধায়কের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যা এবং হাঁপানির সমস্যা অনেক আগে থেকেই রয়েছে তাঁর। এবার শরীরে মারণ ভাইরাস বাসা বাঁধায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। সর্বশেষ যা খবর, তাতে বেশ সংকটজনক অবস্থায় রয়েছেন এগরার তৃণমূল বিধায়ক।

Related articles

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...