Sunday, March 15, 2026

আকাশছোঁয়া জ্বালানির দাম, তেল ভরল না বাস মালিকদের সংগঠন

Date:

Share post:

বাড়ছে জ্বালানির দাম। ভাড়া বাড়ানোর আবেদন করলেও মানা হয়নি। এই অবস্থায় প্রতিবাদ শুরু করল বাস সংগঠনের সদস্যরা। আজ ডিজেল ভরল না বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বাস। অন্যান্য সংগঠনের কাছেও প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন “কেন্দ্রীয় সরকারের ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি করছে। এর প্রতিবাদে আমরা জ্বালানি না ভরার সিদ্ধান্ত নিয়েছি। মুল্য বৃদ্ধির প্রতিবাদেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আগামী ৪ আগষ্ট কলকাতা-সহ রাজ্যের সমস্ত ব্যাঙ্ক এবং ইনসিওরেন্স কোম্পানিতে গিয়ে ডেপুটেশন জমা দেবেন।

কলকাতায় যে বাসগুলি চলে তা সাধারণত ১৭০ লিটারের তেলের ট্যাঙ্ক আছে। জেলায় যে বাসগুলি চলে তা সাধারণত ২২০ লিটার তেলের ট্যাঙ্ক আছে। বাস সংগঠনের বক্তব্য, সপ্তাহের প্রথম দিন ট্যাংক ভর্তি করে ডিজেল ভরা হয়। একটা ট্যাঙ্ক তেলে কলকাতায় তিন দিন এবং জেলায় এক থেকে দেড় দিন। প্রতি লিটার তেল ৭৭ টাকা হলে ১৭০ লিটারের জন্য খরচ পড়ে ১৩০৯০ টাকা। ২২০ লিটারের জন্যে খরচ পড়ে ১৬৯৪০ টাকা। ফলে একদিনে জ্বালানি বাবদ যে খরচ হত সেটা হবে না।

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...