Wednesday, May 13, 2026

শহরে ফের মৃত্যু করোনাযোদ্ধার

Date:

Share post:

মারণ ভাইরাসের সঙ্গে প্রত্যক্ষ ভাবে লড়াই করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এবার ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের এক নার্সের। প্রিয়াঙ্কা মণ্ডল নামে ৩৩ বছর বয়সী ওই নার্স চিকিৎসাধীন ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতাল।

জানা গিয়েছে, ১২ দিন আগে জ্বর এবং শ্বাসকষ্ট হয় তাঁর। এসএসকেএম হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পর ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট-এ। ভর্তি হওয়ার কিছুদিন পরই তাঁর অবস্থার অবনতি হয়।তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়। মঙ্গলবার সকালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এসএসকেএম হাসপাতালের সুপার রঘুনাথ মিশ্র। তিনি জানান,  ওই নার্সের অ্যাজমার সমস্যা ছিল। গত ১৬ জুলাই হাসপাতালেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি করা হয়। এরপর তাঁর নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। ১৮ জুলাই রিপোর্ট পজিটিভ এলে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...