Tuesday, May 26, 2026

৩০ সেকেন্ডে কোভিড টেস্ট! ইজরায়েলের সঙ্গে যৌথ গবেষণায় ডিআরডিও

Date:

Share post:

বিশ্ব মহামারির মোকাবিলায় যুদ্ধ চালাচ্ছে সব দেশ। উন্নতমানের টেস্ট কিট তৈরির উদ্যোগও এই লক্ষ্যেই। এবার ভারতে এমনই এক উদ্যোগের অংশ হিসাবে ইজরায়েলের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে টেস্ট কিট তৈরির গবেষণা শুরু করছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। জানা গিয়েছে, মাত্র ৩০ সেকেন্ডে রেজাল্ট আসবে এমন একটি টেস্ট কিট বানানোর চেষ্টা করছে ভারত ও ইজরায়েল। এই বিষয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা বলেছেন, এই টেস্ট কিট ভবিষ্যতে মহামারির মোকাবিলায় গেম চেঞ্জার হয়ে উঠবে। সোমবার সকালেই ভারতে এসেছে ইজরায়েলের বিশেষ বিমান। তাতেই ইজরায়েল থেকে উপকরণ এসেছে বলে জানা গিয়েছে। ভারতীয় বিজ্ঞানী কে বিজয়রাঘবন ও ডিআরডিও-র সঙ্গে কাজ করছে ইজরায়েলের বিশেষজ্ঞরা। ইজরায়েল দূতাবাসের দাবি, ভাইরাসকে সঙ্গে নিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরা যায় সেই লক্ষ্যেই কাজ করবে দুই দেশ।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...