Wednesday, February 4, 2026

বিজেপি থেকে বহিষ্কৃত কালোসোনা মণ্ডল-সহ ২

Date:

Share post:

দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত বীরভূমের দুই বিজেপি নেতা- কালোসোনা মণ্ডল ও পলাশ মিত্র। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল ও প্রাক্তন সম্পাদক পলাশ মিত্রর বিরুদ্ধে দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ উঠছিল। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কালোসোনা মণ্ডলকে তিন ও পলাশ মিত্রকে চার বছরের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি।

পলাশ মিত্রর কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও দলের এই সিদ্ধান্তে প্রকাশ করেছেন কালোসোনা মণ্ডল। পাল্টা দলীয় নেতৃত্বকেই দায়ী করেন তিনি। জানান, কোনও অভিযোগ নয়, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। দলের লোকেরাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, এ রকম চললে সামনের বিধানসভা নির্বাচনে বীরভূমে একটি আসনও পাবে না বিজেপি। এভাবে তাঁকে সরিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন কালোসোনা মণ্ডল।

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...