Thursday, March 19, 2026

স্যানিটাইজার ঢালতে গিয়ে বিপত্তি, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চিকিৎসকের

Date:

Share post:

ভাইরাস সংক্রমণ রুখতে স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক হয়েছে। এই স্যানিটাইজার থেকে আগুন লাগার জেরে মৃত্যু হলো চিকিৎসকের। জানা গিয়েছে, স্যানিটাইজার ঢালতে গিয়ে আগুনের সংস্পর্শে আসেন ওই চিকিৎসক। তাতেই ঘটে বিপত্তি।

৩৬ বয়সী ওই চিকিৎসকের নাম রাজীব ভট্টাচার্য। ২১ জুলাই ঢাকার হাতিরপুলে নিজের বাড়িতেই আগুন লাগে চিকিৎসক এবং তাঁর স্ত্রী ডা. অনসূয়া ভট্টাচার্যের। মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজীবের। চিকিৎসক রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। ডা. অনসূয়া ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডা. সামন্ত লাল সেন বলেন, রাজীবের শ্বাসনালীসহ শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। ওঁর স্ত্রীর ২০ শতাংশ গিয়েছে। এখনো সংকট কাটেনি অনসূয়ার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। তখন বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে সিগারেটের সংস্পর্শে এসে তাঁর গায়ে আগুন লেগে যায়। সেই সময় অনসূয়া বাঁচাতে গিয়ে তিনি ও পুড়ে যান।

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...