Sunday, May 3, 2026

থানার মধ্যে বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

সকালে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ বিস্ফোরণে হঠাৎ কেঁপে ওঠে থানা। গুরুতর জখম হন ৫ পুলিশ কর্মী । প্রথমে জঙ্গি হামলা বলে সন্দেহ করা হয় কিন্তু ঢাকার জনবহুল এলাকা মিরপুরের গুরুত্বপূর্ণ পল্লবী থানার মধ্যেই বিস্ফোরণের পিছনে জঙ্গি হামলার কোনও সংযোগ নেই। এমনই জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করে একই কথা জানান।

প্রসঙ্গত, বুধবার সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে পল্লবী থানা। এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। রাজধানী ঢাকার অতি গুরুত্বপূর্ণ পল্লবী এলাকার এই ঘটনায় মোট ৫ জন জখম হন।


সম্প্রতি বাংলাদেশ জুড়ে কোরবানির ঈদের আগে বিভিন্ন থানায় হামলার সতর্কতা জারি হয়। তার পরেই এই বিস্ফোরণের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। পরে জানা যায়, ধৃত কয়েকজন ভাড়াটে খুনির সঙ্গে থাকা একটি মেশিনের ভিতর বোমা ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যাদের আটক করা হয়েছে তারা ডাকাত দলের সদস্য। তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণ হয়েছে। তবুও পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ এই ডাকাতদলের সঙ্গে অন্য কোন দলের যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...