Saturday, April 4, 2026

সুশান্ত কাণ্ডে এবার হস্তক্ষেপ ইডির

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অভিনেতার মৃত্যুর তদন্তে হস্তক্ষেপ করতে চলেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে পাটনা পুলিশের কাছ থেকে সুশান্তের পরিবারের তরফে দায়ের এফআইআরের কপি চেয়ে পাঠিয়েছে ইডি।

সূত্রের খবর, আর্থিক কেলেঙ্কারি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্তের তিনটি কোম্পানির মধ্যে দুটি কোম্পানিতে ডিরেক্টরের পদে রয়েছেন রিয়া চক্রবর্তী ও রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। সুশান্তের বাবার অভিযোগ সুশান্তের বান্দ্রার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরানো হয়েছে। সুশান্তের তিন কোম্পানি থেকে কোনওরকম আর্থিক তছরূপ হয়েছে কিনা, কিংবা সুশান্তের মৃত্যুর পরে কোনওরকম আর্থিক লেনদেন কোম্পানির অ্যাকাউন্ট থেকে করা হয়েছে কিনা সেই সব কিছু খতিয়ে দেখতে চায় ইডি।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...