Friday, May 15, 2026

তরুণ ফোটোগ্রাফারের ফ্রেমবন্দি বিরল প্রজাতির কালোচিতা !

Date:

Share post:

একটি বিরল প্রজাতির চিতাবাঘের ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছেন পুণের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অভিষেক পাগনিস। মহারাষ্ট্রের তাডোবা রিজার্ভ ফরেস্টে একটি কালোচিতা অভিষেকের লেন্সবন্দি হয়েছে । নিমেষেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই দৃশ্য। অভিষেক জানিয়েছেন, দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাকে । তারপর ফ্রেমবন্দি করেছেন সেই বিরল দৃশ্য । পুণে নিবাসী অভিষেক প্রথম ওয়াইল্ডলাইফ ট্রিপে খবরের শিরোনামে । তিনি জানিয়েছেন, বাঘের ছবি তুলতেই তাডোবা ফরেস্টে গিয়েছিলেন। সাফারির শেষদিনে লক্ষ্য ছিল চিতাবাঘের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করা। সেইজন্য সাধারণ বাঘ ছেড়ে চিতাবাঘে মন দিয়েছিলেন অভিষেক।
ফ্রেমবন্দি আগের মুহূর্তের বর্ণনা দিয়েছেন এই তরুণ ফোটোগ্রাফার । বলেছেন , “হরিণ এবং বাঁদরের শব্দে বুঝেছিলাম আশেপাশে বাঘ বা চিতাবাঘ আছে। তারপর চলছিল অধীর আগ্রহে অপেক্ষা। ঘণ্টা দুয়েক পর এই বিশেষ ধরনের কালো চিতাবাঘের দর্শন পাই। তারপর শুরু করি আমার আসল কাজ। দ্রুত এই বিশেষ প্রজাতির কালো চিতাবাঘের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করি।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...