Wednesday, May 13, 2026

সুশান্ত : ইডির মামলা, দুই কেন্দ্রীয় মন্ত্রীও ক্ষুব্ধ মুম্বই পুলিশের কাজে

Date:

Share post:

সুশান্তর মৃত্যু তদন্ত নিয়ে এবার একদিকে ইডির মামলা, অন্যদিকে দুই কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষোভের মুখে মুম্বই পুলিশ।

বোমা বিস্ফোরণের ভঙ্গিতে কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং বলেছেন, তদন্ত রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে বিগত ৪৫ দিন ধরে মুম্বই পুলিশ কোনও কাজ করেনি। এখন যদি বিহার পুলিশ তদন্ত করতে চায় তাহলে মুম্বই পুলিশের সাহায্য করা উচিত। কারণ, পরিষ্কার বোঝা যাচ্ছে, এই ঘটনায় বেশ কিছু সন্দেহজনক ঘটনা আছে, যার প্রকৃত সত্য জানা উচিত। বিহারের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলস পাসোয়ানের দাবি, একজন যুবকের মৃত্যু হয়েছে। সে নিয়ে তদন্ত হলে কেন সকলে সাহায্য করবে না! মুম্বই পুলিশ এই তদন্তে সাহায্য করুক, গোটা বিহার সেটাই চায়।

শুক্রবার সকালেই বিহার পুলিশের কাছে মামলার ফাইল চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। তার কারণ, বিহার পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে, সুশান্তর অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে ১৫ কোটি টাকা সরানো হয়। এবং তা তার মৃত্যুর পরেই। এই কারণেই ইডি মামলা রুজু করেছে।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...