Wednesday, May 13, 2026

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের জন্য কীভাবে করবেন আবেদন? জেনে নিন বিস্তারিত তথ্য

Date:

Share post:

মহামারি আবহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ অনলাইনে হবে। শুক্রবার ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিপ্লোমা-ইন-এলিমিনেটর এডুকেশনে এবছর আসন সংখ্যা ৪৫ হাজার ৭০০। কবে থেকে এবং কীভাবে ভর্তির আবেদন করবেন সেই সম্পর্কে তথ্য প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেনে নিন সেই তথ্য-

▪️www.wbbpe.org

http://wbbprimaryeducation.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

▪️মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ-মাধ্যমিকের মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড ফটো, জাতি শংসাপত্র স্ক্যান করে অনলাইনে জমা দিতে হবে।

▪️সাধারণ ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর এবং তপশিলি জাতি উপজাতি ও সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ৪৫ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারবেন।

▪️ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ আগস্ট।

▪️৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

▪️২২ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ হবে।

▪️ যোগ্যতা মান উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নামের তালিকা পাঠানো হবে কলেজগুলিতে।

▪️যাদের কম্পিউটার ব্যাবহারের সুযোগ নেই তাঁরা রাজ্যের যে কোনও অরূপস কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করে বিনামূল্যে আবেদন পত্র জমা করতে পারবেন।

▪️আবেদন করার ফি কত হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।

▪️এই প্রথম সাঁওতালিদের জন্য অলচিকি ভাষায় ৫০ টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...