Tuesday, June 23, 2026

দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান-সহ পরিবারের ৬ জন ভাইরাস আক্রান্ত

Date:

Share post:

দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় ভাইরাস আক্রান্ত। তিনি জানিয়েছেন, তিনি এবং পরিবারের বাকিরাও আক্রান্ত হয়েছেন। তাঁরা দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তমবাবু-সহ তাঁর পরিবারের মোট ছয় জন ও গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে তাঁর পরিবারের এক সদস্যের জ্বর আসে। এরপরই এই গাড়ির চালক-সহ পরিবারের বাকিদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে রিপোর্ট আসে। পরের দিন সকালে তাঁদের সবাইকে ভর্তি করানো হয় কোভিড হাসপাতালে। হাসপাতাল থেকে ফোনে উত্তমবাবু বলেন, “নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা সবাই কোভিড হাসপাতলে ভর্তি হয়েছে।”

এরপর গত কয়েক দিনে তিনি কোন কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং কারা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...