Friday, May 15, 2026

মহামারির জেরে নিউজিল্যান্ডে আটকে সোমেনের বিশ্বভ্রমণ! সাইকেলে ভর করেই লক্ষ্যে পৌঁছাতে চান

Date:

Share post:

এখনই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরতে পারবেন না বাংলার গর্ব তথা দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের যুবক সোমেন দেবনাথ। নেপথ্যে সেই করোনাভাইরাসের সংক্রমণ ।
বিশ্ব ভ্রমণ আর এইডস নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিলেন সোমেন। ২০০৪ সালে সাইকেলে যাত্রা শুরু করে এখনও পর্যন্ত অতিক্রম করেছেন পৃথিবীর ১৫৭টি দেশ। সাইকেলে চেপে চষে ফেলেছেন প্রায় ১,৭১,৪৫০ কিলোমিটারেরও বেশি পথ। আর মাত্র ৩৪টি দেশে পৌঁছালেই লক্ষ্য পূরণ হবে।
সাইকেলে বিশ্ব ভ্রমণ সেরে ফেরার কথা ছিল এই বছরের ডিসেম্বরে। কিন্তু তা সম্ভব হবে না। যা পরিস্থিতি তাতে ফিরতে ফিরতে আগামী বছরের মে মাস হয়ে যাওয়ার সম্ভাবনা ।
আসলে দেশে দেশে করোনা সংক্রমণ আর তার জেরে লকডাউনের ফলে বদলে গিয়েছে তাঁর সূচি। নিউজিলন্যান্ড থেকে জানিয়েছেন সুন্দরবনের ভূমিপুত্র। এখন তিনি রয়েছেন অকল্যান্ডে। অপেক্ষা ফের অন্য দেশে পাড়ি দেওয়া। যত সময়ই লাগুক না কেন, করোনা কে ব্যাকফুটে পাঠিয়ে লক্ষ্যে পৌঁছাতে নিজেকে বিদেশের মাটিতেও সবসময় তৈরি রাখছেন তিনি । বলছেন, রাজ্যের মানুষের শুভেচ্ছা আছে আমার সঙ্গে । পুরোটা শেষ করেই দেশে ফিরব।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...