Saturday, April 4, 2026

করোনার ব়্যাপিড টেস্ট কিট বিক্রি হচ্ছে সাউন্ড সিস্টেমের দোকানে! তদন্তে পুলিশ

Date:

Share post:

লাইসেন্স ছাড়াই কি যে কেউ বিক্রি করতে পারেন করোনার ব়্যাপিড টেস্টিং কিট? কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিনা লাইসেন্সে কোনও ভাবেই এই কিট বিক্রি করা সম্ভব নয়। তাহলে কীভাবে একটি সাউন্ড সিস্টেমের দোকানে বিকচ্ছে করোনার ব়্যাপিড টেস্টিং কিট? বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে শিলিগুড়ি শহরে। পুলিশ সূত্রে খবর, আটক করা হয়েছে অভিযুক্তের ভাইকে। এখনও পলাতক মূল অভিযুক্ত অজিত সাহা। দোকান থেকে উদ্ধার করা হয়েছে কিট ও অক্সিমিটার।

জানা গিয়েছে, বিক্রেতারা একএকটি করোনা কিট ৮৫০ টাকা দামে বিক্রি করবে বলে জানিয়েছিল। তবে একসঙ্গে ১০০ টি কিট কিনতে হবে তাদের কাছ থেকে। যার দাম পঁচাশি হাজার টাকা। পঞ্চাশ হাজার টাকা আগাম দিলে দু’দিনের মধ্যে কিট বাড়ি পৌঁছে দেওয়া হবে বলেও জানান দোকানদার।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে প্রশ্ন উঠছে। কিটগুলি কি সত্যি কার্যকর? আর যদি কার্যকর হয় তাহলে কীভাবে এগুলি খোলাবাজারে চলে এলো? আর যদি এই কিটগুলি জাল হয় তাহলে কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে এগুলি বিক্রি হচ্ছে?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...