Friday, June 19, 2026

তুঘলকি আচরণ: বিহারে গ্রাহ্য হলেও বাংলায় কেন ফ্যামিলি রেজিস্টার অগ্রাহ্য! প্রশ্ন তুলে কমিশনকে তোপ মমতার

Date:

Share post:

তুঘলকি আচরণ করছে নির্বাচন কমিশন। বিহারে ফ্যামিলি রেজিস্টার গ্রাহ্য হলে বাংলায় নয় কেন? প্রশ্ন তুলে ফের নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠক থেকে SIR নিয়ে নির্বাচন কমিশনে তীব্র আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে কমিশন। নির্বাচন কমিশনকে ’ক্যাপচার কমিশন’ কটাক্ষ করে মমতা বলেন, সঠিক পদ্ধতি মেনে SIR করছে না!

এদিন নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে মমতা বলেন, “বিহারে যে তথ্য গণ্য করা হয়েছে এসআইআরের সময়, কেন বাংলায় তা নয়? বিহারে (Bihar) ফ্যামিলি রেজিস্টার গ্রাহ্য হলে বাংলায় নয় কেন?” কটাক্ষ করে মমাত বলেন, কমিশন তুঘলকি কাজকর্ম চালাচ্ছে। হরিয়ানা, মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে মমতা বলেন, সব কিছু চাপা থাকে না। “সর্বনাশী খেলা চলছে” বলে তীব্র আক্রমণ করেন মমতা।

বাংলায় খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। সেই বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। এআই প্রক্রিয়া ব্যবহার করার জন্য ওই তালিকায় নাম বাদ গিয়েছে বহু বৈধ ভোটারের। ওই নাম বাতিলের তালিকা কোথায়? আরও একবার সেই প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপির (BJP) হয়ে কাজ করছে নির্বাচন কমিশন (Election Commission)। “আঘাত করলে প্রত্যাঘাত হবে। আত্মসমর্পণ করব না। দিল্লির জমিদারদের কথা কাজ হবে না।” সেই হুঙ্কার তোলেন তিনি। কমিশনকে ‘লক্ষ্মণরেখা’ মনে করালেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...