Sunday, March 1, 2026

অমিত শাহের সংস্পর্শে এসেছেন দুদিন আগেই, সেল্ফ আইসোলেশনে বাবুল সুপ্রিয়

Date:

Share post:

করোনা ভাইরাস আক্রান্ত অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বলে টুইট করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । শনিবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি সেল্ফ আইসোলেশনে যাচ্ছেন এবং পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। টুইটে তিনি লেখেন, “আগেরদিন সন্ধ্যায় আমি অমিত শাহজীর সঙ্গে দেখা করেছি। চিকিৎসকরা আমায় পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখা সেল্প আইসোলেশন এবং পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। নিয়ম অনুযায়ী সমস্ত বিধি মেনে চলব”।
করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করেছেন অমিত শাহ, রবিবার টুইট করে করোনা আক্রান্তের খবর জানান তিনি।
রবিবার দেশে মোট করোনা আক্রান্ত ১৭ লক্ষেরও বেশি। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সূত্রের খবর, যারা সেখানে সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ চলছে এবং মন্ত্রীর সংস্পর্শে আসা ব্যক্তিদের সেল্প-আইসোলেশনে পাঠানো হবে।
হিন্দিতে করা টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ থাকায়, আমি পরীক্ষা করিয়েছি, এবং রিপোর্টে পজিটিভ এসেছে। আমার স্বাস্থ্য ভাল, তবে চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হই। আমি সবাইকে অনুরোধ করব, যাঁরা কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সেল্ফ আইসোলেশনে থাকুন এবং পরীক্ষা করান”।

spot_img

Related articles

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...

পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন: ‘নির্লজ্জ আগ্রাসন’ তোপ চিনের

আমেরিকা-ইজরায়েলের ( America- Israel) যৌথ ক্ষেপণাস্ত্র হামলাতে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-এর (Ayatullah K)। অন্যদিকে তেহেরানের...