Saturday, June 20, 2026

কোভিড রিপোর্ট নেগেটিভ: জানালেন ধনকড়

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পর কুড়ি জুলাই দিল্লি থেকে ভায়া গুয়াহাটি বিমানে রাজ্যে ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই নিজের টুইটার হ্যান্ডেল এ কথা জানান তিনি। নিজের টুইটারে অমিত শাহ অসুস্থতার কথা জানিয়ে লেখেন, “এই সময় আমার সঙ্গে যাঁরা দেখা করেছেন, তাঁরা নিজেদের পরীক্ষা করিয়ে নিন”। এরপরেই রাজ্যপাল লেখেন দিল্লি থেকে ফেরার পরেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ২৪ জুলাই তার কোভিড টেস্ট হয়। রিপোর্ট নেগেটিভ আসে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। প্রতিদিন সব রকম পরীক্ষায় তাঁর হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংস্পর্শে যাঁরা গত কয়েকদিন এসেছিলেন, তাঁদের সবাইকেই সেল্ফ আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের কোভিড টেস্ট করতে বলা হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...