Friday, May 15, 2026

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, অসহায় মহিলার পাশে দাঁড়ালেন সোনু

Date:

Share post:

পর্দার খলনায়ক তিনি। অথচ লকডাউন পর্বে দেশবাসীর কাছে নায়ক হয়ে উঠেছেন তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়ে, কখনও মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করেছেন তিনি। এবার অসমের বাসিন্দা এক মহিলার পাশে দাঁড়ালেন অভিনেতা।

দিন কয়েক আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়েছে। লকডাউনে কাজ নেই। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ঘরবাড়ি। কোলের শিশুকে নিয়ে অসহায় অবস্থা ওই মহিলার। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার একটি ভিডিও ভাইরাল হয়। তা দেখে তৎপর হন সোনু সুদ। ওই মহিলার জন্য বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিলেন অভিনেতা। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু লেখেন, “আসুন আজ রাখি বন্ধন উপলক্ষে আমাদের বোনের জন্য নতুন বাড়ি তৈরি করি।”

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...