Monday, April 20, 2026

‘বাবরি মসজিদ ছিল, মসজিদই থাকবে’, হঠাৎ টুইট AIMPLB-র, একই সুর MIM-নেতা ওয়াইসি’র

Date:

Share post:

রাম মন্দিরের ভূমিপুজো যখন চলছে, ঠিক তখনই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল’ বোর্ড বা AIMPLB এক ট্যুইটে জানিয়েছে, “বাবরি মসজিদ ছিলো এবং মসজিদই থাকবে৷ তুরস্কের হাগিয়া সোফিয়া মসজিদের উদাহরণ টেনে AIMPLB বলেছে, তুরস্কের হাগিয়া সোফিয়া এর সবচেয়ে বড় উদাহরণ৷” অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল’ বোর্ড-এর ট্যুইটে বলা হয়েছে, ভেঙে পড়ার মতো কিছু হয়নি৷ পরিস্থিতি সর্বদা এক রকম থাকে না৷ লজ্জাজনক, সংখ্যাগরিষ্ঠদের তুষ্ট করা দৃষ্টিভঙ্গি কখনও মূল অবস্থানকে বদলাতে পারবে না৷”

ওদিকে AIMIM বা ‘মিম’ নেতা তথা সাংসদ
আসাদউদ্দিন ওয়াইসি’ও এক টুইটে বলেছেন, বাবরি মসজিদ ওখানেই ছিল এবং থাকবে৷ তিনি লিখেছেন, “বাবরি মসজিদ থি, হ্যায় ও রহেঙ্গে ইনসাইল্লাহ৷”

প্রসঙ্গত, ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করে জানিয়েছিলো, ২.৭৭ একর বিতর্কিত জমিটি পুরোটাই রামলালাকে হস্তান্তর করা উচিত৷ ৫ বিচারপতির ডিভিশন কেন্দ্রকে নির্দেশ দেয়, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যাতে ৫ একর জমি দিতে মসজিদ নির্মাণের জন্য৷ অযোধ্যা রায়ের পরে সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায়ের পুনর্বিবেচনার আর্জিও জানায়নি৷ যদিও AIMPLB জানিয়ে দেয়, তারা রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবে সুপ্রিম কোর্টে৷

Related articles

ট্রেন লেটেই গুরুত্ব দেয় না, উন্নয়ন কী করবে! পুরুলিয়ায় বিজেপিকে নিশানা অভিষেকের

ভোট যত এগোচ্ছে ততোই বাংলায় বাড়ছে রাজনৈতিক পারদ। ''এখানকার সাংসদ যে সুনিশ্চিত করতে পারেনা যে নিয়ম মেনে ট্রেন...

প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই নাটক: ঝালমুড়ি নিয়ে মোদিকে নিশানা মমতার

ঝাড়গ্রামে ঝালমুড়ি নাটক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুরারইয়ের সভা থেকে প্রধানমন্ত্রীকে...

রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফা নির্বাচন (Election Commission)। তার আগেই এক রাতের মধ্যে ১৩৫ জন 'দাগি অপরাধী'দের...

বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন! অভিযোগ জানিয়ে হাই কোর্টে NIA

বেলডাঙা (Beldanga Violence) অশান্তি কাণ্ডে নিম্ন আদালতকে অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলো NIA।...