Tuesday, June 2, 2026

থাকতে পারলেন না, “যাবো না” বলেও অযোধ্যায় ভূমিপুজোয় হাজির উমা ভারতী

Date:

Share post:

শেষ পর্যন্ত আর বাড়িতে থাকতে পারলেন না। , “যাবো না” “যাবো না” বলেও রাম মন্দিরের ঐতিহাসিক ভূমিপুজো অযোধ্যায় হাজির উমা ভারতী।

আমন্ত্রণ পেলেও গত সোমবারই তিনি জানিয়েছিলেন, করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই অযোধ্যার ভূমিপুজোয় তিনি থাকবেন না। যদিও আজ, বুধবার সময় মতোই রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপি নেত্রী উমা ভারতী।

রাম জন্মভূমিতে পৌঁছনোর এই খবর তিনি নিজেই টুইট করে জানান। হিন্দিতে উমা ভারতী লেখেন, “মর্যাদা পুরুষোত্তম রামের মর্যাদা রক্ষা করতে আমি বাধ্য। রাম জন্মভূমির এক প্রবীণ আধিকারিক আমাকে অনুরোধ করেছেন ভূমিপুজোয় থাকতে। তাই আমি এদিনের অনুষ্ঠানে থাকছি।’”

দেখা যায় এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে হাতজোড় করে অভ্যর্থনা জানাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...