Tuesday, June 2, 2026

নারায়ণপুরের রামনগরে বোমা-গুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ

Date:

Share post:

নারায়ণপুরের রামনগরে রামপুজো ঘিরে উত্তেজনা। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে রামনগরে রাম পুজোর আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী আজাদ-সহ তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর একদল দুষ্কৃতী এলাকায় গিয়ে বোমাবাজি করে এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ এবং ডেপুটি মেয়র গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল থেকেই এলাকা যথেষ্ট থমথমে। যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা রয়েছে।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...