Saturday, May 30, 2026

তদন্তে যাওয়া বিহার পুলিশের এক IPS-কে ফেরত পাঠাচ্ছে মুম্বই প্রশাসন

Date:

Share post:

পরিস্থিতি জটিল হচ্ছে৷ বিহার পুলিশের IPS

বিনয় তিওয়ারিকে আজ, শুক্রবার মুম্বই পুরসভা মুক্তি দিয়েছে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যের তদন্ত করতে এই IPS মুম্বই গিয়েছিলেন৷ মুম্বই-এ যাওয়ামাত্রই তাঁকে জোর করে ‘হোম কোয়ারেন্টাইনে’ পাঠানো হয়৷ এই ঘটনার পর বিহার পুলিশের তরফে কড়া ব্যবস্থা গ্রহণের হুমকি দেওয়ার পর, আজ শুক্রবার বিনয় তিওয়ারিকে মুক্তি দেওয়া হয়েছে৷ তবে এই মুক্তির নির্দেশের সঙ্গেই একধিক কঠোর শর্ত আরোপ করা হয়েছে৷ মুম্বই পুরসভা বলেছে, বিনয় তিওয়ারিকে আগামীকাল, শনিবারের মধ্যে মুম্বই ছেড়ে চলে যেতে হবে। তাঁকে অবশ্যই তার রিটার্ন টিকিট জমা দিতে হবে। এবং তিনি কোনও ধরনের তদন্তে যুক্ত থাকতে পারবেন না৷ তিওয়ারি যাতে পাটনা ফিরে যেতে পারেন, সেজন্য কিছু বিধি শিথিল করা হয়েছে৷

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...