Monday, May 18, 2026

জয়েন্টের প্রথম দশে দিল্লি বোর্ডের রমরমা

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হলো রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। এদিন ফল প্রকাশের পাশাপাশি মেধা তালিকা প্রকাশ করেছে বোর্ড। প্রথম ১০ জনের মধ্যে ৯ জন দিল্লি বোর্ডের পড়ুয়া। এই ৯ জনের মধ্যে ৭ পড়ুয়া সিবিএসই বোর্ড এবং ২ পড়ুয়া আইসিএসই বোর্ডের। শুধুমাত্র অষ্টম স্থানাধিকারী অরিত্র মিত্র উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৫ হাজার। শূন্য থেকে যারা বেশি পেয়েছেন তাঁদের প্রত্যেককে স্থান দেওয়া হয়েছে। এবছর জয়েন্টে স্থানাধিকারীর সংখ্যা ৭২ হাজার ২৯৮। মোট পাশ করা পরীক্ষার্থীর ৫১ শতাংশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। বাকি ৪৯ শতাংশ সিবিএসই বোর্ড এবং আইসিএসই বোর্ডের।

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...