Sunday, May 17, 2026

বিজয়ওয়াড়ার কোভিড সেন্টারের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়ার কোভিড সেন্টারের অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইটবার্তায় তিনি বলেন, “বিজয়ওয়াড়ার করোনা কেন্দ্রের আগুনে গভীরভাবে ব্যথিত। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি। আহতদের যত দ্রুত সম্ভব আরোগ্য কামনা করছি। বর্তমান পরিস্থিতি নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গে আলোচনা করেছি এবং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুজরাতের আমদাবাদের একটি করোনা হাসপাতালের আইসিইউতে আগুন লেগে আটজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছিল, হাসপাতালের চতুর্থ তলে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। বিজয়ওয়াড়ার হোটেলেও শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকলকর্মীরা।

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...