Thursday, May 14, 2026

অভিভাবক এবং অতি কাছের বন্ধু হিসাবে অকাল প্রয়াত বিমল পোদ্দারের অসাধারণ সান্নিধ্য দেওয়ার ক্ষমতাকে কুর্নিশ

Date:

Share post:

করোনার বলি হয়ে অকালে চলে গেলেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা তথা কোচ বিমল পোদ্দার।
গত ২৩ জুলাই মহামারিতে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন তিনি । ফুটবল ও ব্যাডমিন্টনে নিজের অসাধারণ কেরিয়ারের পাশাপাশি, তিনি তৈরি করেছেন অসংখ্য রাজ্য এবং জাতীয়স্তরের চ্যাম্পিয়ন। তাঁর অবদানকে স্বীকৃতি দিতে এক অনলাইন ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করেছিলেন তাঁরই অন্যতম প্রিয় ছাত্র সমাজসেবক চন্দ্রচূড় গোস্বামী। সহযোগিতায় ছিল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ঋতম বাংলা অ্যাপ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তাঁরই কৃতী ছাত্র খেলোয়াড় দীপঙ্কর ভট্টাচার্য, অমৃতা ভট্টাচার্য, সৌমেন ভট্টাচার্য, অরিন্দম মুখোপাধ্যায়, অনির্বাণ দাশ প্রমুখ। উল্লেখ্য, দীপঙ্কর ভট্টাচার্য একাধিক বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বার্সিলোনা ও আটলান্টা অলিম্পিকে জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। ফুটবল ময়দান থেকে ছিলেন কল্যাণ চৌবে, ইন্দ্রাণী সরকার, দেবাশীষ মুখোপাধ্যায়, অমিতাভ চন্দ্র, সুমন দত্ত প্রমুখ। অন্যদিকে দাবার জগৎ থেকে ছিলেন অতনু লাহিড়ী এবং তাইকোন্ড থেকে পার্থ বিশ্বাস।
কোচের সম্পর্কে স্মৃতিকারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তার ছাত্র-ছাত্রীরা। প্রত্যেকের গলাতেই ছিল, প্রিয় স্যারের সঙ্গে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন। অভিভাবক এবং অতি কাছের বন্ধু বিমল পোদ্দারের অসাধারণ সান্নিধ্য দেওয়ার ক্ষমতাকে কুর্নিশ জানান সবাই ।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...