Wednesday, April 22, 2026

চাকা ঘুরল ভাঙড়ে: জমি রক্ষা কমিটি থেকে তৃণমূলে ৩০০ জন, দাবি শাসকদলের

Date:

Share post:

চাকা ঘুরল ভাঙড়ে। যে জমি রক্ষা কমিটির হাত ধরে শাসকদল বিরোধী পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, সেটাতেই ভাঙন ধরাল তৃণমূল। রবিবার ভাঙড়ের পোলেরহাটে কমপক্ষে ৩০০ জন জমি রক্ষা কমিটির সদস্য  যোগদান করেছেন বলে দাবি তৃণমূলের। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, ভাঙড় ২ ব্লক তৃণমূল সভাপতি ওহিদুল ইসলাম, আরাবুল ইসলামের উপস্থিতিতে এই দলবদল হয়।

এক সময় পোলেরহাট ২ পঞ্চায়েত এলাকার টোনা, খামারাইট, মাছিভাঙা সহ আশপাশের বিভিন্ন এলাকার বসিন্দারা তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে। রবিবার সেই আরাবুল, হাকিমুলের হাত ধরেই জমি কমিটির সদস্যরা তৃণমূলে যোগ দিলেন।
প্রাক্তন জমি কমিটির সদস্য হামিদুল লস্কর, রাজ্জাক বিশ্বাস, শাহ আলমের অভিযোগ,
আন্দোলনের নামে সরকারি ক্ষতিপূরণের ১২ কোটি টাকা ক্ষতিগ্রস্ত গরিব মানুষ পাননি। বদলে নেতারা সেই টাকা নিজেরা ভাগ করে নিয়েছেন। এই কারণে বীতশ্রদ্ধ হয়ে তাঁরা জমি রক্ষা কমিটি ছেড়ে শাসকদলে যোগ দিলেন।

Related articles

প্রার্থীদের সমর্থনে হাওড়ায় জননেত্রীর পদযাত্রায় জনজোয়ার

প্রথম দফার ভোটের আগের দিন একের পরে এক সভার পর হাওড়ায় পদযাত্রা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

প্রার্থীদের আচরণবিধি নিয়ে স্পষ্ট নির্দেশ কমিশনের

রাজ্যে প্রথম দফার ভোটের আগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (Election Commission) প্রার্থীদের আচরণবিধি নিয়ে...

গ্রেফতারিতে স্থগিতাদেশ হাই কোর্টের: কমিশনের ৮০০ তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে ‘সতর্কতামূলক পদক্ষেপে’ নির্দেশ

নির্বাচন কমিশনের স্বৈরাচারী পদক্ষেপে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের। নির্বাচনে অশান্তি হতে পারে, এমন আশঙ্কা করে রাজ্য জুড়ে ৮০০...

মমতাকে সরাতে দাঁত-নখ বের করেছে ‘আতঙ্কিত’ বিজেপি! কেন্দ্রকে কড়া আক্রমণ ব্রাত্যর 

বাংলার ক্ষমতা দখল করতে দিল্লি যে ভাবে মরণপণ লড়াইয়ে নেমেছে, তাকে সরাসরি ‘দাঁত-নখ বের করা আধিপত্যবাদ’ বলে কটাক্ষ...